কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৯ মে, ২০২৪ এ ০৯:৩৮ PM
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

মোঃ শহীদ হাসান
প্রধান শিক্ষক
মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জনাব, মোঃ শহীদ হাসান ২১ ফেব্রুয়ারি ১৯৬৮ খ্রিস্টাব্দ তারিখে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় তাজপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নামঃ মহরম আলী ( পেশায় ছিলেন শিক্ষক), মাতাঃ আনোয়ারা বেগম (পেশায় গৃহিনী)। তিনি মাধ্যমিক পাশ করেন মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পাশ করেন এম.সি কলেজ সিলেট থেকে এবং চট্টগ্রাম ইউনির্ভাসিটি থেকে বি.এ ডিগ্রী অর্জন করেন । কুমিল্লা টিচার্স ট্রেইনিং কলেজ থেকে বি. এড প্রশিক্ষণ নিয়ে ০১ অক্টোবর ১৯৯১ সনে ঐতিহ্যবাহী মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি 14.01.20215 খ্রিঃ তারিখে মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।
ব্যাক্তিগত জীবনে তিনি এক মেয়ে ও এক ছেলের বাবা। মেয়ে অনার্স করছে ও ছেলে উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করছে।
শখ
তিনি লিখতে খুবই পছন্দ করেন যার মধ্যে (ছোট গল্প, কবিতা, ছড়া ) এ ছাড়া তিনি দুইটি কবিতার বই প্রকাশ করেন। বই দুইটি হলো- ১। নীর উদ্দেশ্যের যাত্রা ২। কপোতির চলের জল।